রোজদিন ডেস্ক : অভয়ার বিচারের দাবিতে সক্রিয় আন্দোলনকারীদের পুলিশের তলব অব্যাহত। এবার ডাক পেলেন বিশিষ্ট চিকিৎসক উৎপল ব্যানার্জিও (Utpal Banerjee)।আগামী ১২ সেপ্টেম্বর তাঁকে উপযুক্ত নথিপত্র-সহ তলব করা হয়েছে। অভয়া আন্দোলনের অন্যতম মুখ উৎপল ব্যানার্জির বিরুদ্ধে গত বছর ডিসেম্বরের শেষ দিকে নানা রকম গোলমাল করার অভিযোগ এনেছে পুলিশ। এই আন্দোলনের অপর মুখ তথা পুলিশি হেনস্থার শিকার মানস গুমটার মতে, খুবই খারাপ ধরনের অভিযোগ দেওয়া হয়েছে উৎপল ব্যানার্জির বিরুদ্ধে।
ইতিমধ্যে অভয়ার বিচারের দাবিতে সক্রিয় আন্দোলনে অগ্রনী ভূমিকা নেওয়া একাধিক চিকিৎসক এর বিরুদ্ধেই নানা মামলা দিয়ে তলব করেছে পুলিশ। এর বিরুদ্ধে জনমত সোচ্চার হলেও তাদের কোন হেলদোল নেই। ওপর মহলের চাপে এই কাজ হচ্ছে বলে মনে করেন হেনস্থার শিকার চিকিৎসকরা।

Be the first to comment