Nithari৷ gruesome killings : অভিযুক্তর হরিদ্বারে রহস্য মৃত্যু!  

Spread the love

রোজদিন ডেস্ক :

সারা দেশে আলোড়ন তোলা কুখ্যাত নিঠারি হত্যা মামলার অন্যতম মূল অভিযুক্ত সুরেন্দ্র কোহলির রহস্য মৃত্যু হয়েছে।

হরিদ্বারের লালমাতা মন্দিরের বিপরীতে এক চায়ের দোকানে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান।

সূত্রের খবর, হরিদ্বারের সপ্ত ঋষি পুলিশ ফাঁড়িতে খবর আসে এক চায়ের দোকানে একজনের ঝুলন্ত দেহ দেখা গেছে। পুলিশ তাঁকে কুখ্যাত নিঠারি মামলার অন্যতম অভিযুক্ত সুরেন্দ্র কোহলি বলে সনাক্ত করেছে। গত বছর শীর্ষ আদালতে তাঁকে সব অভিযোগ থেকে মুক্তি দেয়। গত কয়েক মাস ধরে তিনি হরিদ্বারে থেকে একটি চায়ের দোকান চালাতেন বলে জানা গেছে।

তবে কোন সুইসাইড নোট পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০০৬ সালে নয়ডায় শিশু সহ বহু মানুষকে হত্যা ও তাদের মাংস খাওয়ার অভিযোগে সারা দেশে আলোড়ন ওঠে। মনিন্দর সিং পান্ধে ও তাঁর পরিচারক সুরেন্দ্র কোহলি এই রোমহর্ষক ঘটনার মূল অভিযুক্ত ছিলেন৷ দীর্ঘ তদন্তের পর প্রথমে তাঁদের মৃত্যুদন্ড হলেও পরে উপযুক্ত প্রমাণের অভাবে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

হরিদ্বারে সুরেন্দ্র কোহলির রহস্য মৃত্যু নিয়ে পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*