Trinamul Congress, বিবদমান দুই গোষ্ঠীকে বিকল্প নাম ও প্রতীক দিলো নির্বাচন কমিশন 

Spread the love

রোজদিন ডেস্ক :

কেন্দ্রীয় নির্বাচন কমিশন তৃণমূলের বিবদমান দুই গোষ্ঠীকে আজ দলের বিকল্প নাম ও প্রতীক দিলো৷ মমতা শিবিরের দলের নাম হচ্ছে, “মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস”, তাদের প্রতীক বরাদ্দ হোল ফুটবল খেলোয়াড়।

অন্যদিকে ঋতব্রত শিবিরের দল পেলো “গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস” নাম, প্রতীক মিলেছে খাম।

নির্বাচন কমিশনের নির্দেশ মেনে উভয় শিবিরই দলের বিকল্প নাম ও প্রতীকের জন্য আবেদন করেন৷ এর মধ্যে কমিশন বাছাই করে এই নাম ও প্রতীক বরাদ্দ করেছে।

প্রাথমিকভাবে দলের নাম অনুমোদনে মমতা শিবিরই এগিয়ে গেল বলে রাজনৈতিক মহল মনে করেন। তাঁরা “মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ” নাম পেলেন। ঋতব্রত শিবিরের অভিযোগ, এই নামে ব্যক্তি (মমতা) প্রাধান্য পেলেন৷ এই নিয়ে কটাক্ষ করেন তাঁরা।

সূত্রের খবর, কমিশন গতকাল রাতে তৃণমূলের প্রতীক ও নাম ফ্রিজ করার পর উভয়পক্ষই তৎপর হয়। রাতেই মমতা শিবির দলের নাম ও প্রতীক নিয়ে বক্তব্য কমিশনকে পাঠিয়ে দেন।

দলের নাম ও প্রতীক মেলার পর ঋতব্রত ব্যানার্জি বলেন, প্রতীক নিয়ে তাঁদের প্রথম পছন্দ গুরুত্ব পেয়েছে। কিন্তু দলের নামের ক্ষেত্রে তাঁদের প্রথম ও দ্বিতীয় পছন্দ মানা হয়নি। তৃতীয় পছন্দ, “গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস ” তাঁরা পেলেন। সাবেক তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, তাঁদের পছন্দে বা আলোচনায় কোন ব্যক্তির নামকে প্রাধান্য ই দেওয়া হয়নি। তাঁরা গণতন্ত্রেই গুরুত্ব দিয়েছেন। রাজনৈতিক দল ব্যক্তি মালিকানার নয়। তা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে মমতাপন্থী শিবিরের বিধায়ক কুণাল ঘোষ সমাজ মাধ্যমে লেখেন, “খেলা হবে। মমতাদির নামটাই যথেষ্ট। তৃণমূল কংগ্রেস তো তাঁরই সৃষ্টি। তাঁরই অধিকার।”

এর সঙ্গে পায়ে ফুটবল নিয়ে খেলোয়াড়ের পোশাক পরা ছবিও সঙ্গে দিয়েছেন কুণাল ঘোষ।

দলের নামে ব্যক্তির নাম অবশ্য প্রথম নয়। এর আগে শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরের শিবিরও নিজেদের নামে পরিচিত হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করেন৷

আসন্ন উপনির্বাচনে তৃণমূলের দুই শিবির দল ও প্রতীকের নতুন নাম ব্যবহার করতে পারবেন বলে প্রকাশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*