রোজদিন ডেস্ক : নাইজেরিয়ায় আদমাওয়া রাজ্যের একটি অঞ্চলে বন্দুকবাজদের হামলায় ২৯ জন প্রাণ হারিয়েছেন। রবিবার রাতে দুষ্কৃতিরা ওখানে এসে এলোপাথাড়ি গুলি চালিয়ে স্থানীয় বাসিন্দাদের হত্যা করে,সম্পত্তি লুটপাট করে। কারা, কি উদ্দেশ্যে এই হামলা করলো তা এখন ও জানা যায়নি। গত কয়েক বছরে নাইজেরিয়ার উত্তর পুর্বাঞ্চলীয় রাজ্য আদমাওয়ায় বোকো হারামের জঙ্গিরা বারবার হামলা করে।এদের পাশে সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলিও পরিস্থিতির সুযোগ নেয়।
আদমাওয়ার রাজ্যপাল এই ঘটনায় নিহতদের পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন। রাজ্য সরকার এই ধরনের নিষ্ঠুর হামলা প্রতিরোধ করে জনজীবনে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে কাজ করছে বলে জানান।
নাইজেরিয়ার এই অঞ্চলে এখন ঘরে ঘরে স্বজন হারানোর আর্তনাদ, সঙ্গে আতঙ্কও সঙ্গী।

Be the first to comment