দ্বিতীয় দফা নির্বাচনের আগে সোমবার রাত পর্যন্ত গ্রেফতার ৮০৯ জন, জানাল কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : দ্বিতীয় দফা ভোটের আগে কলকাতা-সহ জেলায় নজরদারি আরও বাড়ালো প্রশাসন। বড় ধরনের না হলেও ইতিমধ্যে বিক্ষিপ্ত কিছু গোলমালের অভিযোগ উঠেছে। এরই মধ্যে মঙ্গলবার কমিশন জানিয়েছে, সোমবার রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে বিভিন্ন জেলা থেকে মোট ৮০৯ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। রাত পোহালেই বুধবার সকাল থেকে রাজ্যের ৭ জেলার ১৪২ আসনে ভোটগ্রহণ শুরু। প্রথম দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণই ছিল। কমিশনের সামনে এখন দ্বিতীয় দফার চ্যালেঞ্জ। তবে দ্বিতীয় দফার ভোটমুখী এলাকাগুলি থেকে কিছু বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ আসতে শুরু করেছে। গোঘাট, জগদ্দল, পূর্বস্থলী, ভাঙড়ের ঘটনা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। ভোট শান্তিপূর্ণ ভাবে শেষ করতে ধরপাকড়ও শুরু হয়েছে। রবিবার দুপুর থেকেই এই গ্রেফতারি শুরু হয়েছে। সোমবার বেশি রাত পর্যন্ত অভিযান চালিয়ে এক রাতের মধ্যে মোট ৮০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ৮০৯ জনের মধ্যে কোন জেলার কতজন আছে তা জানা যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*