বিশ্বকাপ ফুটবল ফাইনালে প্রথমার্ধে গোল হয় নি, রুদ্ধশ্বাস উত্তেজনা বিশ্ব জুড়ে

Spread the love

রোজদিন ডেস্ক: মেসি র আর্জেন্টিনা না ইয়ামালের স্পেন? কাদের মাথায় উঠবে বিশ্ব জয়ের মুকুট? সারা পৃথিবীর সঙ্গে খেলা ঘিরে প্রবল উত্তেজনা এই বঙ্গে, কলকাতাতে ও।
পাড়ায় পাড়ায় জায়েন্ট স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে। এবার সরকারি বদান্যতায় বহু মানুষ এক যোগে জায়েন্ট স্ক্রিনে এই রুদ্ধশ্বাস খেলা দেখছেন।
খেলার প্রথমার্ধে কোন পক্ষ ই গোল দিতে পারেন নি। মাঠ জুড়ে আর্জেন্টিনা, স্পেনের সমর্থকদের জাতীয় সঙ্গীত গেয়ে খেলোয়াড়দের উজ্জীবিত করা হচ্ছে।
এবার ই প্রথম বিরতি র সময় বিশ্ববিখ্যাত গায়ক গায়িকাদের গান ক্রীড়া বিনোদনে নতুন মাত্রা যোগ করেছে। শাকিরা, ম্যাডোনা, জাস্টিন বিবার প্রমুখের নৃত্য গীত উদ্দীপিত করেছে দর্শক দের। স্টেডিয়ামে আছেন মার্কিন রাষ্ট্র পতি ট্রাম্প সহ বহু মানুষ।
বিশ্বের বিভিন্ন স্থান থেকে এই খেলা দেখতে উপস্থিত হয়েছেন অজস্র মানুষ। তাঁরা নিজেদের মত করে প্রিয় দল কে উৎসাহিত, উদ্দীপিত করার অক্লান্ত প্রচেষ্টা করে যাচ্ছেন।
ভারতীয় সময় রাত প্রায় পৌনে দুটো র পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। রুদ্ধশ্বাস খেলা চলছে। সবার নজর অবশ্য ই মেসি ম্যাজিক এর দিকে।
রাত দুটো। এখন ও কেউ গোল দিতে পারেন নি। উত্তেজনা র পারদ ক্রমেই চড়ছে,, চড়েই যাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*