পরের বছর থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে আর সভা নয়, আদালতে মুচলেকা দিতে হবে তৃণমূল কংগ্রেসকে, পর্যবেক্ষণ হাইকোর্টের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- তৃণমূল কংগ্রেসের ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের সভা নিয়ে কড়া অবস্থান কলকাতা হাইকোর্টের। আগামী বছর থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের শহীদ দিবসের সভা করা হবে না, এই মর্মে আদালতকে লিখিত দিতে হবে তৃণমূলকে, এমনটাই পর্যবেক্ষেণ কলকাতা হাইকোর্টের। ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশের আয়োজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে।

আগামীকাল এই মামলায় কিছু বিধি নিষেধ জারি করে রায় দেবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এ দিন জানান, এই জায়গায় ভবিষ্যতে সভা হবে কি না, সেটা নিয়ে দীর্ঘ শুনানি করতে হবে।কারণ এই একটা জায়গায় নির্দিষ্ট একটা সংগঠন সুবিধা পাবে, সেই নিয়ে বিবাদ চলতে থাকবে, সেটা হবে না।

তিনি আরোও বলেন, ‘এ বার শুধু সময়ের কারণে এই জায়গা বদল করতে বলতে পারছি না। তবে আগামী বছর এই জায়গা বদল করে অন্য কোনও জায়গায় সভা করবে, সেই লিখিত মুচলেকা এ বার দিতে হবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*