রোজদিন ডেস্ক : রাশিয়া থেকে তেল কেনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ফোনে কোন কথা হয়নি। আজ বিদেশ মন্ত্রকের পক্ষে রণধীর জয়সওয়াল মার্কিন রাষ্ট্রপতির বক্তব্য প্রসঙ্গে এই কথা জানান। এর আগে বিদেশ মন্ত্রক থেকেও বলা হয়, দেশে জ্বালানির দাম স্থিতিশীল রাখা ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। বাজারের স্থিতি বুঝে সরকার জ্বালানি উৎসে বৈচিত্র্য আনতে চায়।
তবে আমেরিকা থেকে জ্বালানি আনা নিয়ে আলোচনা চলছে বলেও বিদেশ মন্ত্রক জানিয়েছে।
উল্লেখ্য, ভারত রাশিয়া থেকে তেল কিনবে না বলে প্রধানমন্ত্রী তাঁকে জানিয়েছেন, মার্কিন রাষ্ট্রপতির এই দাবি নিয়ে জাতীয় রাজনীতিতে চর্চা তুঙ্গে উঠেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, জয়রাম রমেশ এই নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেছেন।
বিদেশ মন্ত্রক তা অস্বীকার করলেও বিতর্ক পুরো থামেনি।

Be the first to comment