আগামীকাল শুক্রবার শহরে লোকসভার স্পিকার ওম বিড়লা, উদ্বোধন করবেন রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের দু’দিনের প্রশিক্ষণ শিবিরের

Spread the love

প্রতিবেদন: পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দু’দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে লোকসভার সচিবালয়। আগামী শুক্র ও শনিবার নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। শিবিরের উদ্বোধন করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সমাপ্তি অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকবেন।
লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি বা প্রাইড-এর উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার ডেপুটি-চেয়ারম্যান হরিবংশ এবং কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। দু’দিনের কর্মসূচিতে বিধায়কের ভূমিকা, প্রশ্নোত্তর ও অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া, বিধায়কদের বিশেষাধিকার, নৈতিকতা এবং জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (নেভা) নিয়ে একাধিক প্রশিক্ষণ কর্মসূচি থাকছে। বিভিন্ন রাজ্যের স্পিকার, সাংসদ এবং সংসদীয় বিশেষজ্ঞরা শিবিরে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। ৪ জুলাই বিকেলে পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনে হবে সমাপ্তি অধিবেশন। সেখানে বক্তব্য রাখবেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস, কেন্দ্রীয় আইন ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, রাজ্যসভার ডেপুটি-চেয়ারম্যান হরিবংশ এবং লোকসভার স্পিকার ওম বিড়লা। সমাপ্তি ভাষণ দেবেন রাজ্যপাল আরএন রবি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*