স্নানযাত্রা উপলক্ষে সাজ সাজ রব দীঘার জগন্নাথ মন্দিরে, নিজের বাড়ির গাছের আম, কাঁঠাল পাঠালেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আগামী ২৭ তারিখ রথযাত্রা। তার আগে বুধবার জগন্নাথের স্নানযাত্রা রয়েছে। উল্লেখ্য, গত অক্ষয়তৃতীয়ার দিন উদ্বোধনের পর এ বারই প্রথম রথযাত্রা হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরে। তার প্রস্তুতি বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী সকালেই নিজের বাড়ির গাছ থেকে আম, কাঁঠাল পাড়িয়ে দিঘায় ইসকন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছেন। সেই ফল দিয়েই বুধবারের স্নানযাত্রা পর্বের ভোগ দেওয়া হবে জগন্নাথকে।

গোটা ব্যবস্থার তদারকি করছেন মন্দিরের দায়িত্বপ্রাপ্ত ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস। তিনি বলেন, ‘‘মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির গাছের আম, কাঁঠাল পাঠিয়েছেন। আজ জগন্নাথদেবকে যে ৫৬ ভোগ দেওয়া হবে, তার মধ্যে মুখ্যমন্ত্রীর পাঠানো ফলও থাকবে।’’

দ্বারোদ্ঘাটনের পর এ বারই প্রথম বার রথের চাকা ঘুরতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরে। তাই স্নানযাত্রা উপলক্ষেও দিঘায় সাজ সাজ রব। ইতিমধ্যে নিজের বাড়ির গাছের আম, কাঁঠাল পাঠিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ফল দিয়েই বুধবার ভোগ নিবেদন করা হবে জগন্নাথকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*