রোজদিন ডেস্ক : “একটি গাছ মায়ের নামে” (One tree name of mother) পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই আহবানে মুগ্ধ ব্রিটেনের রাজা চার্লস। মোদিজির জন্মদিনে তাঁকে একটি কদম গাছের চারা উপহার পাঠিয়েছেন তিনি। যা পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রীও।
পরিবেশ রক্ষায় নানা উদ্যোগ নিয়েছেন ব্রিটেনের রাজা।
গত জুলাই মাসে ব্রিটেন সফরে গিয়ে চার্লসকে “সোনোমা” গাছ উপহার দিয়েছিলেন নরেন্দ্র মোদি।
ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা ছাড়াও পরিবেশ উন্নয়ন, যোগ ও আয়ুর্বেদের গুণাগুণ নিয়ে কথা বলেছিলেন চার্লস এর সঙ্গে। তাঁকে উপহার দেওয়া গাছটি সযত্নে নরফোকের সান্দ্রিংহাম এস্টেটে আছে।
প্রধানমন্ত্রীকে পাঠানো কদম গাছের কথা সমাজমাধ্যমে জানায় ব্রিটিশ হাই কমিশন। প্রধানমন্ত্রীর “একটি গাছ মায়ের নামে” আহবানে অনুপ্রাণিত হয়ে এই উপহার।
পরিবেশ রক্ষায় উভয় দেশের অবস্থান এতে আরও উন্নত হবে বলে আশা।

Be the first to comment