রোজদিন ডেস্ক :
তাঁর বিরোধী নেতা হওয়া নিয়ে হস্তক্ষেপ করেনি আদালত। পালাবদলের পর আজ বিধানসভার প্রথম অধিবেশনে বিরোধী নেতা হিসাবে আসেন ঋতব্রত ব্যানার্জি। রাজ্যপাল আর এন রবি আজ বাজেট অধিবেশন উদ্বোধন করেন৷ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। তাঁর পাশেই ছিলেন বিরোধী নেতা ঋতব্রত ব্যানার্জি। খুব সম্ভবত তাঁর সঙ্গে রাজ্যপালের পরিচয় করিয়ে দেন মুখ্যমন্ত্রী। আজ
বিধান সভায় বিরোধী নেতার জন্য নির্দিষ্ট আসনে বসেন ঋতব্রত ব্যানার্জি। তাঁর পাশেই ছিলেন সন্দীপন সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর একান্ত প্রিয় আস্থাভাজন ফিরহাদ হাকিম, যিনি ববি নামেই বেশি পরিচিত। যাঁর মুখে প্রায়ই শোনা যেত মমতা বন্দনা, যিনি বলতেন, চাঁদেরও কলঙ্ক আছে, মমতা ব্যানার্জির নেই।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর আস্থাভাজন “ববি ” সহ তৃণমূলের ৫৮ জন বিধায়ককেই আজ ঋতব্রত ব্যানার্জির বিদ্রোহী শিবিরের সঙ্গে বসতে দেখা যায়।

শোভনদেব চ্যাটার্জি, কুণাল ঘোষ, মদন মিত্র সহ ১৪ জন তাঁদের থেকে একটু তফাত রেখে বিরোধী আসনে বসেন। বিদ্রোহী
সাংসদ সুদীপ ব্যানার্জির বিধায়ক স্ত্রী নয়না ব্যানার্জি কি করবেন, সেদিকে রাজনৈতিক মহলের লক্ষ্য ছিল, আজ তিনি মমতাপন্থী বিধায়কদের সঙ্গেই বসেন।

Be the first to comment