পাকিস্তান-আফগানিস্তানের সংঘর্ষও থামাবেন ট্রাম্প!!

Spread the love

রোজদিন ডেস্ক : ভারত-পাকিস্তান-সহ একের পর এক দেশে যুদ্ধ থামানোর দাবি করেছেন তিনি। এবার তাঁর নজর পাকিস্থানের সঙ্গে আফগানিস্তানের সংঘর্ষও। আজ  মধ্য প্রাচ্যে  শান্তি স্থাপনের লক্ষ্যে মিশর যাওয়ার আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানান, এই দুই দেশের মধ্যে সংঘর্ষর কথা তিনি শুনেছেন। তাঁর আশা, আরও একটি যুদ্ধের তিনি সমাধান করতে পারবেন।এই বিষয়ে তিনি বেশ পারদর্শী বলে নিজেই জানান।

মিশর যাওয়ার আগে ইজরায়েলে গিয়ে সেই দেশের সংসদে দীর্ঘ বক্তব্যও রাখেন মার্কিন রাষ্ট্রপতি। ফের দাবি করেন, ভারত ও পাকিস্তানের যুদ্ধ তিনিই থামিয়েছেন। ইজরায়েল ও প্যালেস্টাইন-এর যুদ্ধবিরতিও তাঁরই মধ্যস্ততার ফল। এই সব নিয়ে রীতিমত গর্বিতও তিনি।

নিজেকে কার্যত “শান্তির দূত” হিসাবে তুলে ধরে ট্রাম্প আজ বলেন, আমেরিকা বিভিন্ন দেশে শান্তির সেতু গড়ে তুলবে। তাঁরা ভারত থেকে পাকিস্তান, তেল আভিভ থেকে দুবাই, হাফিয়া থেকে বেইরুট, সৌদি আরব থেকে কাতার, তুরস্ক ও জর্ডন, ইউএই এবং ওমান, আর্মেনিয়া ও আজারবাইজান-এ সেতু গড়বেন বলে জানিয়ে দেন।

আজ ফের দাবি করেন, শুল্ক বৃদ্ধির কথা বলে তিনিই ভারত ও পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন। প্রসঙ্গত, তাঁর এই সব কাজের জন্য এবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আশাও করেছিলেন ট্রাম্প। তা না মিললেও বিভিন্ন দেশে শান্তি স্থাপনে তাঁর প্রচেষ্টা জারি থাকবে বলে ইঙ্গিত মেলে।

ইজরায়েল ও প্যালেস্টাইনে যুদ্ধ বিরতির ফলে উভয় দেশে বন্দি বিনিময়ও শুরু হয়ে গেছে। দুই দেশ জুড়েই এখন খুশি ও আনন্দের বাতাবরণ।

গাজার শাসক হামাস আজ কুড়ি জন ইজরায়েলি বন্দিকে মুক্তি দেওয়ায় স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রয়াসকে তিনি প্রশংসা করেন। সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুরও প্রশংসা করেন নরেন্দ্র মোদি।

দু-বছর ধরে হামাসের হাতে আটক থাকা বন্দিদের ও তাঁদের পরিবারের সাহসিকতার কথা বলেন। তবে ভারত – পাকিস্তানের যুদ্ধ থামানো নিয়ে ট্রাম্পের লাগাতার দাবি নিয়ে কিছু বলেননি তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*