ইউনিফায়েড পেনশন প্রকল্পে যোগদানের সময়সীমা বাড়াল রাজ্য

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে নিযুক্ত সর্বভারতীয় ক্যাডারের অফিসারদের জন্য কেন্দ্রের নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পে যোগদানের বিকল্প বেছে নেওয়ার সময়সীমা আরও দু’মাস বাড়াল রাজ্য অর্থ দফতর। ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত এই আবেদন করা যাবে বলে অর্থ দফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। আগের আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল ৩০ সেপ্টেম্বর ২০২৫। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা দফতর ও পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (পিএফআরডিএ)র সর্বশেষ নির্দেশ অনুসারে এই সময়সীমা আরও বাড়ানো হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গ ক্যাডারের এআইএস অফিসাররা এখন ৩০ নভেম্বর পর্যন্ত ইউপিএস-এ যোগদানের আবেদন করতে পারবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*