রোজদিন ডেস্ক, কলকাতা:- পেহেলগাঁও হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করায় পাকিস্তান তীব্র জল সঙ্কটের মুখোমুখি। মরিয়া হয়ে নয়াদিল্লিকে চিঠি লিখে ১৯৬০ সালের জল বণ্টন চুক্তি পুনর্বিবেচনার জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে পাকিস্তান।
১৯৪৭ সালের ভারত-পাকিস্তান বিভাজনের পর জল নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল। এই চুক্তি দুই দেশের মধ্যে সমঝোতা স্থাপন করে। সম্প্রতি জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে চুক্তিটি স্থগিত করেছে। এর ফলে পাকিস্তানে জল সঙ্কট দেখা দিয়েছে। ফলে কৃষি ও জনজীবনে বড় প্রভাব ফেলছে। পাকিস্তানের জল সম্পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আলি মুর্তজা ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের সচিবকে চিঠি লিখে সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তবে ভারত এখনও চিঠির জবাবে কোনো সিদ্ধান্ত জানায়নি।

Be the first to comment