বিকাশ ভবনে আন্দোলনরত চাকরিহারাদের ওপর রীতিমত সাইরেন বাজিয়ে লাঠিচার্জ পুলিশের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বিকাশ ভবনে আন্দোলনরত চাকরিহারাদের ওপর লাঠিচার্জ করল পুলিশ। ঘটনায় একাধিক চাকরিহারা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। রীতিমত সাইরেন বাজিয়ে এই পুলিশি অ্যাকশন চালানো হয় বলে জানা গিয়েছে। পুলিশি মারধরের চোটে একাধিক চাকরিহারা রক্তাক্ত হয়েছেন বলেও খবর আসছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল থেকেই অবস্থানে বসেছিলেন চাকরিহারা শিক্ষকেরা। অভিযোগ, সন্ধের দিকে আচমকাই বেড়ে যায় পুলিশ কর্মীদের সংখ্যা। এরপর রাত ৮ টা নাগাদ লাঠিচার্জ করা হয় চাকরিহারাদের ওপরে। ঘটনার দরুন ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে ওই এলাকা জুড়ে। রাস্তায় শুয়ে পড়েন অনেক শিক্ষক। চাকরিহারাদের অভিযোগ, বেলাগামভাবে তাঁদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। ঘটনায় একাধিক চাকরিহারা শিক্ষক গুরুতর আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে।

বিস্তারিত আসছে…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*