পঞ্চানন বর্মা-র (Panchanan Barma) প্রয়াণ দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : রাজবংশীদের প্রাণপুরুষ পঞ্চানন বর্মা-র (Panchanan Barma) প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সকালেই সমাজমাধ্যমে দীর্ঘ বিবৃতিতে প্রয়াত রাজবংশী নেতার স্মৃতিতে শ্রদ্ধা জানান তিনি। তাঁর মতে, এই মহান প্রাণের মৃত্যু নেই। তাঁর ভাবনা, আদর্শ সারা দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছে। তিনি সবার গর্ব।

প্রয়াত পঞ্চানন বর্মা-র স্মৃতিতে তাঁর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়,  মিউজিয়াম-সহ নানা প্রকল্প করেছেন তাঁরা। তাঁর জন্মস্থান খলিসামারির পুণ্যভূমি-তে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস করা হয়েছে। বাড়িতে হয়েছে মিউজিয়াম। রাজবংশী সম্প্রদায়ের উন্নয়ন-এর  লক্ষ্যে বোর্ড গঠন-সহ বিভিন্ন প্রকল্পের উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আরও জানান, বালুরঘাটে চিলা রায়ের মুরতি বসানো, রাজ্য পুলিশে নারায়ণী বাহিনী গঠন ইত্যাদি করেছেন। কোচবিহার শহরকে হেরিটেজ মর্যাদা দেওয়ার কথাও বলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*