রোজদিন ডেস্ক : স্ত্রী প্রয়াত। শেফালী জরীওয়ালার (Shefali Jariwala) স্মৃতিতে পরাগ ত্যাগী (Parag Tyagi)। নিজের বুকে শেফালীর ছবি উল্কি করিয়েছেন। চুম্বন করলেন শেফালীর বাবা। সমাজমাধ্যমে সেই ছবি ভাইরাল।
১৫তম বিবাহবার্ষিকী। নিজের শরীরে স্ত্রীর মুখের ছবি উল্কি করিয়েছিলেন পরাগ। উল্কি করানোর ভিডিয়ো ভাগ করে পরাগ লিখেছিলেন, “বন্ধুরা। অবশেষে অপেক্ষার অবসান। ১৫তম বিবাহবার্ষিকীতে পরীকে এটাই আমার উপহার। ও সব সময়ে আমার হৃদয়ে এবং আমার শরীরের প্রতিটি কোষে থেকে যাবে। এ বার সেটা সকলেই দেখতে পারবেন।”
শেফালীর বাবার জন্মদিন। সেখানে উপস্থিত ছিলেো পরাগ। পরাগের বুকে প্রয়াত কন্যার ছবি দেখতে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে শেফালীর বাবা। সেই ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন পরাগ। দেখা যাচ্ছে, পরাগের বুকে চুম্বন করছেন শেফালীর বাবা। পরাগ লিখেছেন, “শুভ জন্মদিন বাবা। শেফুর তরফ থেকেও শুভেচ্ছা। আমি সব সময় তোমার সঙ্গে আছি। খুব ভালবাসি তোমাকে।” এই ছবি ভাইরাল নেট মিডিয়ায়।

Be the first to comment