Cockpit এ আতঙ্ক! মাঝ আকাশে পাইলট কে ছুরি তে কোপালেন সহ পাইলট!

Spread the love

রোজদিন ডেস্ক: মাঝ আকাশে সহ পাইলটের আক্রমণে রক্তাক্ত হলেন তেল আভিভ গামী বিমানের পাইলট। ভয়ঙ্কর এই ঘটনার সাক্ষী রইলেন দুবাই থেকে তেল আভিভ গামী বিমানের যাত্রী রা৷ পরিস্থিতি সামাল দিতে বিমানটি র গতিপথ পরিবর্তন করে সৌদি আরবে জরুরি অবতরণ করানো হয়।
অভিযোগ, একজন পাইলট বিমান টি কে দুর্ঘটনার কবলে ফেলার চেষ্টা করেন। এই পরিস্থিতিতে ইস্রায়েল এর পর ই তাদের যুদ্ধ বিমান কে প্রস্তুত রেখেছে।
ইস্রায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির দাবি করেছেন, এক সন্ত্রাসী বিমান টি বিধ্বস্ত করে ইস্রায়েলি দের হত্যার পরিকল্পনা করেছিল।

সূত্রের খবর, আক্রান্ত, রক্তাক্ত পাইলট ভারতীয়।। স্মিত মচ্ছর নামের এই পাইলটের ওপর আচমকা মাঝ আকাশে তাঁর সহ পাইলট ছুরি দিয়ে হামলা করেন।। বিমানে একশো আশি জন যাত্রী ছিলেন।। তাঁরা ও অন্য বিমান কর্মীরা হামলাকারী সহ পাইলট কে বাধা দেন ও স্মিত মচ্ছর কে উদ্ধার করেন।।তিনি এখন সৌদির হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।
ইস্রায়েল সরকার এই ঘটনায় উদ্বিগ্ন। তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছে। ইদ্রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, সব যাত্রীরা নিরাপদে আছেন। হামলাকারী পাইলট কে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর বিমানে যাত্রীদের মধ্যে কয়েকজন পাইলট ছিলেন। তাঁরা কোন রকমে সামাল দেন। নিয়ন্ত্রণ হারিয়ে বিমান ৩৪ হাজার ফুট থেকে ১৭হাজার ফুট নীচে নেমে গেছিল। ককপিট রক্তে ভেসে গেছিল।।যাত্রী, বিমান কর্মী রা আতঙ্কিত হয়ে পড়েন। যে কোন মুহূর্তে তা ভেঙে পড়তে পারে বলে তাঁদের আশঙ্কা ছিল।
পরে বিমান সংস্থা বিবৃতি দিয়ে জানায়, তেল আভিভ গামী বিমানের ককপিটে হাতাহাতির ঘটনা হয়।।বিমানে সংস্থার কর্তব্যরত আধিকারিক রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।। কি করে এই ঘটনা হোল তার কারণ ও উদ্দেশ্য জানা যায় নি। বিষয় টি নিয়ে তদন্ত হচ্ছে।
বিমান কর্তৃপক্ষ সব পক্ষকেই যে কোন জল্পনা, অনুমান থেকে বিরত থাকতে বলেন।
এই ঘটনায় বিশ্বব্যাপী আলোড়ন ওঠে। চলে নানা জল্পনা ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*