রোজদিন ডেস্ক, কলকাতা:-বৌবাজারে ভেঙে পড়ল পুরোনো বাড়ির একাংশ। বাড়ির মেরামতি চলাকালীন রবিবার সকাল ১১টা নাগাদ শ্রীনাথ দাস লেনে একটি পুরোনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। ভিতরে কাজ করছিলেন বেশ কয়েক জন শ্রমিক। হঠাৎ বাড়ি ভেঙে পড়ায় ভগ্নস্তূপে তলায় চাপা পড়েন একজন।
জানা গিয়েছে বউবাজারের এই বাড়িটির সামনের দিকে খোলা বারান্দাসহ একটি বড় অংশ অনেক দিনের পুরনো হওয়ায় সেটি সংস্কারের কাজ চলছিল। কাজ চলাকালীনই পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। ওই সময় বাড়ি সংস্কারের কাজ করছিলেন পাঁচ জন শ্রমিক। হঠাৎ করে বাড়ির একাংশ ভেঙে পড়ায় ওই পাঁচজন শ্রমিকের মধ্যে একজন চাপা পড়েন। আহত ব্যক্তি ক্যানিং এর বাসিন্দা বলে জানা গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও পুলিশ। গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কলকাতা মেডিকেল কলেজে তিনি এখন চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

Be the first to comment