উত্তপ্ত লস অ্যাঞ্জেলেস সহ ক্যালিফোর্নিয়া ; পুলিশ জনগন খন্ড যুদ্ধ, গ্রেপ্তার অনেকে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- অভিবাসন নীতির বিরুদ্ধে শহর জুড়ে বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি। আমেরিকায় অবৈধ ভাবে বসবাসকারী ভিন্‌ দেশের নাগরিকদের চিহ্নিত করতে পদক্ষেপ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। গত কয়েক দিনে লস অ্যাঞ্জেলেস-সহ ক্যালিফর্নিয়ার বিস্তীর্ণ অংশে মার্কিন অভিবাসন এবং শুল্ক দফতরের আধিকারিকেরা হানা দিয়েছেন। ধরপাকড় চলেছে বিস্তর।

সূত্রের খবর, শুক্রবার থেকে এখনও পর্যন্ত আইসিই ১১৮ জনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধেই পথে নেমেছেন মানুষ। আর এর ফলেই পুলিশের সাথে খন্ড যুদ্ধ শুরু হয়েছে প্রতিবাদকারীদের।

সূত্রের খবর, কয়েক ঘণ্টার মধ্যে ফেডারেল ডিটেনশন সেন্টারের সামনে জড়ো হন হাজার হাজার বিক্ষোভকারী। হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। জনগনের দাবি, ধৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি, তাঁদের লক্ষ্য করে ঢিল ছোড়ে বিক্ষোভকারীরা। ডিটেনশন সেন্টারেও ঢোকার চেষ্টা করেন অনেকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*