Passenger Van এর ভয়াবহ দুর্ঘটনায় পাক অধিকৃত কাশ্মীরে দুই মহিলা সহ ১১ জন নিহত

Spread the love

রোজদিন ডেস্ক : 
পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ পথ দুর্ঘটনায় দুই মহিলা সহ এগার জন প্রাণ হারিয়েছেন। গতকাল সন্ধ্যায় গিলগিট থেকে ইয়াসিন উপত্যকার দিকে যাওয়ার সময় যাত্রীবোঝাই একটি ভ্যান মোরকাহ সেতু থেকে নদীতে পড়ে যায়। এর ফলে দুই মহিলা সহ এগার জন প্রাণ হারিয়েছেন।
এক শিশু-সহ তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শিশুকে বাঁচানো যায়নি। ভ্যানের যাত্রীরা সকলেই ইয়াসিন উপত্যকার বাসিন্দা। মর্মান্তিক এই দুর্ঘটনায় ওই উপত্যকায় গভীর শোকের ছায়া নেমেছে। ভ্যানটি দ্রুত গতিতে যাওয়ার জন্যই এই দুর্ঘটনা কিনা পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*