পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ মিলেছে আবাস যোজনায়। সব দুর্নীতি বন্ধ করব। আগের সরকার বলেছিল পালাবদল হলে আবাস যোজনায় দ্বিতীয় কিস্তি মিলবে না। আগের সরকারকে ভুল প্রমাণ করেছি।’
  2. পুলিশের আধুনিকীকরণে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। শুক্রবার, কেন্দ্র ও রাজ্যের মউ স্বাক্ষর হল। কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে পুলিশের পরিকাঠামো ও পরিষেবার উন্নতিতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। সেই লক্ষ্যেই আজ থেকে চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ।
  3. মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগের সরকারের আমলে কেন্দ্রের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সমন্বয়ের অভাব ছিল। কিন্তু বর্তমানে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে একযোগে কাজ করছে। পুলিশের উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে এই সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মনে করছে রাজ্য সরকার।
  4. কলকাতা পুরসভার পরে এ বার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত অনিয়মের অভিযোগে আইনি জটিলতায় জড়াল হাওড়া পুরনিগম। ডিলিমিটেশন প্রক্রিয়ায় একাধিক আইনি ত্রুটি এবং জনসংখ্যার চরম অসঙ্গতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হাওড়া পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর ও মেয়র পারিষদ ইমতিয়াজ আহমেদ।
  5. শুক্রবার দুপুরের পর থেকে সোমবার দুপুর পর্যন্ত ফলতায় জাহাঙ্গির খানের বেআইনি বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখতে নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের আদালত প্রশাসনের দেওয়া নোটিস সংক্রান্ত ভিডিয়ো রেকর্ডিং দেখতে চায় রাজ্যের কাছে। আগামী সোমবার সেই ভিডিয়ো আনা যাবে বলে জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল।
  6. তেলঙ্গানার চেভেল্লায় রাস্তার ধারের গাছে ধাক্কা মারল সেনাবাহিনীর ট্রাক। জখম আট সেনা জওয়ান। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ ওই ট্রাকে চেপে ১৪ জন জওযান গোলকোন্ডা সেনা ক্যাম্পে যাচ্ছিলেন গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে। রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান এবং তার পরে একটি গাছে ধাক্কা মারেন।
  7. এক নাবালিকা কন্যাকে বিয়ে করার অভিযোগের পাশাপাশি নাবালিকা অবস্থায় গর্ভধারণে বাধ্য করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠাল নদিয়া শান্তিপুর থানার পুলিশ। সেপ্টেম্বরে সন্তান প্রসব করে ওই নাবালিকা।
  8.  বাপের বাড়িতে ভাইফোঁটা দিয়ে ফেরার পথে রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো মা ও মেয়ের। শুক্রবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান-আসানসোল রেলপথের খানা জংশনে। ​পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম পূজা দাস (৩০) এবং তাঁর মেয়ে পল্লবী দাস (১২)। তাঁদের বাড়ি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কৃষ্ণবাটি গ্রামে।
  9. শুক্রবার সকালে হঠাৎই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বারাসতের হাটখোলা বস্তি এলাকায়। একটি বাড়ির চাল থেকে প্রথমে আগুনের শিখা ও ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক বাড়িতে।
  10. ছেলের চিকিৎসার জন্য এসে রাতের অন্ধকারে ধর্ষণের শিকার হলেন এক অসহায় মহিলা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানা এলাকায়।
  11. নিউ টাউনের ক্লক টাওয়ারের মাঠের পাশ থেকে শুক্রবার সকালে উদ্ধার হয় এক নিরাপত্তারক্ষীর দেহ। বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই কর্মীর মৃত্যু হয়েছে বলে অনুমান। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
  12. সেচ ক্যানাল থেকে এক অজ্ঞাত পরিচিয় মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরের রামমুদি কলোনি এলাকায়। সেচ ক্যানালে দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যালে পাঠায় বর্ধমান থানার পুলিশ।
  13. প্রসবের পরে সুস্থ ছিল মা ও সদ্যোজাত। অথচ কয়েক ঘণ্টার ব্যবধানে অসুস্থ হয়ে পড়া শিশুকে একের পর এক হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হলো না। সদ্যোজাতের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতি ও প্রয়োজনীয় পরিকাঠামোর অভাবের অভিযোগ উঠল নবদ্বীপের মতিরায়ের বাঁধ রোড এলাকার একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে।
  14. অসমের গোলাঘাটে কাজিরাঙা এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে শুক্রবার দুপুরে ট্রাভেলার ও কন্টেনার ট্রাকের সংঘর্ষে মৃত কমপক্ষে ১০ জন।
  15. মণিপুরের উখরুল জেলায় দু’টি গাড়িতে এলোপাথাড়ি গুলি ছুড়ল জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু চার জনের। পুলিশ জানিয়েওছে, শুক্রবার ইম্ফল-উখরুল রোডে নিউ হেভেন এলাকায় গুলি চলে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই মহিলা ও দুই পুরুষের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*