রোজদিন ডেস্ক : আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের ১৬টি জেলার ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে। বেলা পর্যন্ত ভোট মোটামুটি শান্তিপূর্ণ। প্রথম দফার ভোটের আগে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে একাধিক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে প্রার্থীদের আচরণবিধি নিয়ে স্পষ্ট নির্দেশ জারি করা হয়েছে। বলা হয়েছে ভোটের দিন সকাল ৬টা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত কোনও প্রার্থী নিজের বিধানসভা এলাকা ছেড়ে যেতে পারবেন না। নিজের কেন্দ্রেই থাকতে হবে এবং ভোট চলাকালীন পরিস্থিতির উপর নজর রাখতে হবে প্রার্থীকে। কমিশন স্পষ্ট করে দিয়েছে, ভোটের দিন কোনও বিশৃঙ্খলা সৃষ্টি করা, উত্তেজনা ছড়ানো বা গোলমালের মধ্যে জড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আইন শৃঙ্খলা বজায় রাখা এবং ভোট প্রক্রিয়াকে নির্বিঘ্ন রাখতে প্রার্থীদের দায়িত্বশীল ভূমিকা নেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। প্রতিটি প্রার্থীকে নিশ্চিত করতে হবে যাতে ভোটাররা অবাধে, ভয়মুক্ত পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

Be the first to comment