রোজদিন ডেস্ক :
সকাল থেকে চড়া রোদ। তা উপেক্ষা করে আজ প্রথম দফার নির্বাচনের প্রথম চার ঘন্টায় ভোট পড়ল ৪১% এর বেশি।
মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্ত গোলমালের খবর এসেছে। নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়ার কমতি নেই। প্রথম চার ঘন্টায় ২৬০ টি অভিযোগ জমা পড়েছে। ভোটের হার সব থেকে বেশি পশ্চিম মেদিনীপুরে। সব থেকে কম মালদায়।
এরই মাঝে টিএমসি – বিজেপি একে অপরের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে অভিযোগ, পালটা অভিযোগ করছে।
বহু এলাকায় টিএমসি র বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে।
মুর্শিদাবাদের ডোমকলে গত রাতে টি এম সি – সি পিএমের সংঘর্ষে এলাকা উত্তপ্ত। আজ সকালেও এর রেশ ছিল। বাম সমর্থক দের ভয় দেখানোর অভিযোগ ঘিরে উত্তেজনা দেখা দেয়। কমিশন এই বিষয়ে রিপোর্ট চেয়েছে।
ওই জেলার নওদায় ও বিক্ষিপ্ত গোলমালের খবর আসছে।

Be the first to comment