ভোটের লাইনে রামলাল!!

Spread the love

রোজদিন ডেস্ক : ভোট শুরুর আগেই ভোটের লাইনে এসে দাঁড়িয়ে পড়েছে রামলাল! যা নিয়ে রীতিমত হুলুস্থুল ঝাড়গ্রামের জিতুশোলের প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয়দের কাছে রামলাল নামে পরিচিত এই হাতিকে দেখে ভোটাররাও ভিড় জমান। রামলালের অবশ্য এতে কোন হেলদোল দেখা যায়নি। বুথের সামনে থাকা একটি পণ্যবাহী গাড়িতে একটু উঁকিঝুঁকি মেরে এগিয়ে যায় সে। খবর পেয়ে বনকর্মীরা আসেন। রামলালকে সরিয়ে নিয়ে যান।
এবার ঝাড়্গ্রামে হাতির মোকাবিলায় আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বন দফতর। এর জন্য ঐরাবত গাড়ি সহ পনের জনের বিশেষ দল গড়া হয়েছে। নজর রাখা হচ্ছে হাতি অধ্যুষিত এলাকাগুলির ওপর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*