প্রথম দফার ভোটে মোট আড়াই হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, থাকছে রাজ্য পুলিশও

Spread the love

রোজদিন ডেস্ক : প্রথম দফার ভোটে প্রায় আড়াই হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হচ্ছে মোট ৪০ হাজার ৯২৮ জন রাজ্য পুলিশের কর্মী ও আধিকারিক। সবচেয়ে বেশি পুলিশ মোতায়েন করা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। এই জেলা দু’টি পুলিশ জেলায় বিভক্ত। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর। মুর্শিদাবাদ পুলিশ জেলায় থাকছেন ৪,২১৬ জন এবং জঙ্গিপুর পুলিশ জেলায় ১,৫৫০ জন। সব মিলিয়ে জেলায় মোট ৫,৭৬৬ জন পুলিশকর্মী দায়িত্বে থাকবেন, যা প্রথম দফায় সর্বাধিক। এর পাশাপাশি কোচবিহারে ২,৩৭০ জন, মালদহে ২,৮১৮ জন, জলপাইগুড়িতে ১,৪৬৭ জন পুলিশ মোতায়েন থাকছে। দার্জিলিং ও কালিম্পংয়ে যথাক্রমে ১,১৭০ ও ৬২৭ জন পুলিশকর্মী থাকবেন। আলিপুরদুয়ারে ১,১৫৯ জন এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় ১,২৯০ জন মোতায়েন করা হচ্ছে। উত্তর দিনাজপুরের দুই পুলিশ জেলার মধ্যে ইসলামপুরে ১,১১৯ জন এবং রায়গঞ্জে ১,০০৪ জন, মোট ২,১২৩ জন পুলিশ দায়িত্বে থাকছেেন। জঙ্গল মহল এবং বীরভূমের মতো এলাকায় উল্লেখযোগ্য সংখ্যায় রাজ্য পুলিশ মোতায়েন করা হচ্ছে। বীরভূমে ৩,২৪৮ জন, বাঁকুড়ায় ৩,১২৭ জন, পুরুলিয়ায় ৩,০০৫ জন এবং ঝাড়গ্রামে ১,১০৮ জন পুলিশ মোতায়েন হচ্ছে। পূর্ব মেদিনীপুরে ৩,৯৮১ জন এবং পশ্চিম মেদিনীপুরে ৩,৩২৭ জন পুলিশ দায়িত্বে থাকবেন। পশ্চিম বর্ধমানের আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকাতে থাকছেন ৩,১২৭ জন পুলিশকর্মী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*