রোজদিন ডেস্ক : বিহারের মসনদে এবার “সম্রাট” এর রাজত্ব শুরু হল। আজ রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর শপথের সঙ্গে দীর্ঘদিনের অকংগ্রেসী, অবিজেপি সরকারের যুগের সমাপ্তি হল। এই নিয়ে দেশে একুশটি রাজ্যে সরকার গড়লো বিজেপি। নতুন মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সৈয়দ আতা হাসনেন। তাঁর সঙ্গে দুই মন্ত্রী বিজয় কুমার চৌধুরী (জে ডি ইউ) ও বিজেন্দ্র প্রসাদ যাদব ও শপথ নিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার-সহ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, চিরাগ পাশোয়ান-সহ এনডিএ-র বিধায়ক রা উপস্থিত ছিলেন। শপথ নিয়ে সম্রাট চৌধুরী জানান, রাজ্যের উন্নয়নের লক্ষ্যে তিনি মোদি – নীতিশ মডেল মেনে চলবেন।
নতুন মুখ্যমন্ত্রী কে অভিনন্দন জানিয়ে নীতিশ কুমার বলেন, বিহার দ্রুত উন্নয়ন করে সারা দেশের মধ্যে সব থেকে বেশি উন্নত রাজ্য হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, ওঁর তৃণমূল স্তরের অভিজ্ঞতায় রাজ্য উপকৃত হবে। সম্রাট চৌধুরীর নেতৃত্বে বিহারে বহুমুখী উন্নয়ন হবে।
১৯৯০ সালে লালু প্রসাদের আরজেডি দলে যোগ দিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেছিলেন সম্রাট চৌধুরী। পরে তিনি নীতিশ কুমারের জেডিইউ-তে যোগ দেন, এরপর আসেন বিজেপিতে।
নারী নির্যাতন-সহ একাধিক অপরাধমূলক অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর
দলের বেশির ভাগ বিধায়কের সমর্থন তাঁকে মুখ্যমন্ত্রীর মসনদে বসালো।

Be the first to comment