রাজ্যে মাতৃশক্তি ভরসা কার্ড উদ্বোধন স্মৃতি ইরানির

Spread the love

রোজদিন ডেস্ক :
ভোটে জিতে ক্ষমতায় এলে মহিলাদের তাঁরা মাসে তিন হাজার টাকা দেবেন বলে ঘোষণা করেছে বিজেপি। আজ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এই লক্ষ্যে মাতৃশক্তি ভরসা কার্ড উদ্বোধন করেন। যা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক জমে উঠেছে।


আজ বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ও রূপা গাঙ্গুলিকে পাশে নিয়ে স্মৃতি ইরানি বলেন, সব মহিলাদের জন্য ই তাঁদের এই অঙ্গীকার। কয়েকজন মহিলাকে প্রতীকী ভাবে এই কার্ড দেওয়া হয়। সূত্রের খবর, দলের মহিলা মোর্চা বাড়ি বাড়ি গিয়ে এই বার্তা দেবেন।
বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে এই ভাতা দেওয়া হবে।


শাসক টিএমসি এই নিয়ে কমিশনে নালিশ জানাচ্ছে।
বিজেপি রাজ্যে টাকার থলি নিয়ে এসেছে বলে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। বিহারে ও ভোটের আগে মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা দেওয়ায় ভাল ফল মিলেছিল। এবার এখানেও সেই অস্ত্র বিজেপি প্রয়োগ করতে চলেছে বলে অভিযোগ উঠেছে। শাসক দল এই কার্ড বিলি বন্ধের দাবি করেছে।


অন্যদিকে এর উদ্বোধন করে স্মৃতি ইরানি জানান, সঙ্কল্প পত্র অনুযায়ী সব মহিলাই এই টাকা পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*