‘আভি পিকচার বাকি হ্যায়’ অপারেশন সিঁদুরের পর বিস্ফোরক বার্তা প্রাক্তন সেনাপ্রধান নারাভানের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মঙ্গলবার গভীর রাতে ভারতীয় সেনার তরফ থেকে পাল্টা জবাব হিসেবে অপারেশন সিঁদুর গোটা ভারত বাসীকে সন্তুষ্ট করেছে। এরইমাঝে বুধবার বিস্ফোরক বার্তা দিলেন ভারতের প্রাক্তন সেনাপ্রধান মনোজ নারাভানে। সোশ্যাল মাধ্যমে তিনি বলেন, ‘আভি পিকচার বাকি হ্যায়…’

২২ এপ্রিল পহেলগাঁওয়ে ধর্ম জিজ্ঞাসা করে পর্যটকদের উপর হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা। সেই হামলার ঠিক ১৫ দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ টি জঙ্গি ঘাঁটি গুড়িরে দেয় ভারতীয় সেনা। হামলার জেরে অন্তত ৯০০ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। লস্কর ই তইবা, জইশ ই মহম্মদ-সহ একাধিক জঙ্গির আঁতুড় ঘর গুড়িয়ে দেয় সেনা জওয়ান। জানা যাচ্ছে, এই হামলায় লস্কর ই তইবা প্রধান হাফিজ সৈয়দের মৃত্যুও হতে পারে এবং জইশ প্রধান মাসুদ আজাহারের পরিবারের ১৪ জন সদস্যের মৃত্যু হয় বলে জানা যায়। বিরাট এই প্রত্যাঘাতের পর এক্স হ্যান্ডেলে একটি বার্তা দেন দেশের প্রাক্তন সেনাপ্রধান মনোজ নারাভানে। তিনি বলেন, ‘আভি পিকচার বাকি হ্যায়…’। তাঁর এই বার্তার পরই জল্পনা চরম শুরু হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*