রোজদিন ডেস্ক : প্লাস্টিক নিয়ে আর আতঙ্ক নয়। এবার একে পুর্নব্যবহার (plastic recycle) করে কাজে লাগানোর উদ্যোগ নিচ্ছে রাজ্য। বিশেষত প্লাস্টিক এর বর্জ্য দিয়ে তৈরি ইঁট ও পেভার ব্লক দেখে কার্যত মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। কিভাবে একে আরও কাজে লাগানো যায়, সে বিষয়ে দফতর এর আধিকারিকদের বলেছেন তিনি।
প্লাস্টিক ব্যবহার নিয়ে বিভিন্ন স্তরে নিষেধাজ্ঞা আরোপিত হলেও সাধারণ মানুষ একে সম্পুর্ণভাবে ত্যাগ করেনি। ঘর গৃহস্থালিরবিভিন্ন জিনিসে এখনও এর জনপ্রিয়তা অব্যাহত। দামে কম, টেকসই, বহু কাজে ব্যবহৃত প্লাস্টিক আমজনতার নিত্যযাপনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে।
সম্প্রতি প্লাস্টিকের বর্জ্য পুর্নব্যবহার নিয়ে রাজ্য স্তরে কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে এর থেকে তৈরি ইঁট, পেভার ব্লক দেখে খুশি পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। সাধারণ ইঁটের থেকে সঙ্গে দামেরও খুব ফারাক নেই। স্যাঁতসেঁতে এলাকা, নদীবাঁধ ইত্যাদি রক্ষায় তা ব্যবহার করা যায় কিনা তা খতিয়ে দেখছে দফতরকে বলেছেন তিনি।
তবে তা ব্যবহারের আগে মান, কতটা নিরাপদ ইত্যাদি সব কিছু পর্যালোচনা করে দেখবে রাজ্য। ঠিক মত পুর্নব্যবহার করা সম্ভব হলে তা শিল্প বাণিজ্যিক ক্ষেত্রে নতুন দিগন্ত এনে দেবে বলে মনে করা হচ্ছে।
এমনিতে প্লাস্টিক বর্জ্য সরকার, পরিবেশবিদদের মাথা ব্যথার কারণ। একে ব্যবহার যোগ্য করার সব রকম সম্ভাবনাই তাই ভালভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়।

Be the first to comment