প্রায় তিন দশক পর আফ্রিকার কোনও দেশে পা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী। আর তাই নরেন্দ্র মোদীর ঘানা সফরকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে জল্পনা। প্রধানমন্ত্রী মোদীর ঘানা সফর নিয়ে ইতিমধ্যেই একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে চিনের সরকারি গণমাধ্যম গ্লোবাল টাইম্স। এদিকে এই সফরে শঙ্কিত চিন।
বিশ্লেষকদের মনে করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আফ্রিকা যাত্রায় চিনের আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। প্রথমত, বেজিঙের মতো কোনও দেশকে ঋণের জালে ফাঁসিয়ে তার সম্পদ লুটের কোনও পরিকল্পনা নেই ভারতের। দ্বিতীয়ত, বহু ক্ষেত্রে ‘বন্ধু’ রাষ্ট্রকে একাধিক জনকল্যাণকর প্রকল্প উপহার দিয়েছে নয়াদিল্লি। বিনিময়ে সেনাঘাঁটি তৈরি, বিশেষ বাণিজ্যচুক্তি বা শুল্কছাড়ের শর্ত কখনওই চাপিয়ে দিতে চায়নি নরেন্দ্র মোদী সরকার।
বর্তমান ঘানা এবং ভারতের মধ্যে রয়েছে ৩০০ কোটি ডলারের বাণিজ্যিক সম্পর্ক। এই অঙ্ককে দ্বিগুণ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আক্রা ও নয়াদিল্লি। এতে ভারত সাফল্য পেলে বেজিঙের যে দুশ্চিন্তা বাড়বে, তা বলাই বাহুল্য। পশ্চিম আফ্রিকার দেশটির সঙ্গে নয়াদিল্লির কোনও বাণিজ্যিক ঘাটতি নেই। অর্থাৎ, সেখানে বেশি পরিমাণে পণ্য বিক্রি করে থাকে এ দেশের একাধিক সংস্থা।

Be the first to comment