জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর :-– সেফ ড্রাইভ সেভ লাইফ স্লোগানকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে পথ চলতি বাইক আরোহী ও গাড়ির চালকদের বিভিন্ন সময়ে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন প্রকার কর্মসূচি নেওয়া হয়েছে । এদিনও এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি কে সামনে রেখে হরিরামপুর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে জেলার বুনিয়াদপুর ট্রাফিক পয়েন্টে স্থানীয় কাল কণ্ঠ সাহিত্য পরিষদের সদস্যদের দ্বারা একটি পথনাটিকা অনুষ্ঠিত হয় । এই পথনাটি কার মাধ্যমে দুর্ঘটনা কি কি কারণে হয় এবং দুর্ঘটনার ভয়াল পরিণতি সম্পর্কে সাধারণ মানুষদের অবগত করার লক্ষ্যেই এদিনের এই পথনাটিকা আয়োজন করা হয়। এর পাশাপাশি বুনিয়াদপুর মহাবিদ্যালয়ের এন সি সির ক্যাডেট রা এই কর্মসূচি তে অংশগ্রহণ করে ট্রাফিক ব্যবস্থা কি করে নিয়ন্ত্রণ হয় সে বিষয় নিয়েও আলোচনা করা হয় এবং সেইসব এনসিসি ক্যাডেট দের কিছুক্ষণের জন্য বুনিয়াদপুর চৌপথি মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের ভার দেওয়া হয় এবং পাশাপাশি ট্রাফিক ইউনিটের অন্যান্য সদস্যরা তাদের পাশে থেকে তাদের সাহায্য করে । হেলমেট বিহীন বাইক আরোহী ও সিট বেল্ট ছাড়া গাড়ির চালকদের গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় । পাশাপাশি প্রশাসনের তরফ থেকে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হয় যেন তারা আগামী দিনে বাইক চালানোর সময় মাথায় হেলমেট ও গাড়ি চালানোর সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করেন । এদিনের এই পথ নাটিকা পথ চলতি মানুষদের সচেতন করবে বলে যথেষ্ট আশাবাদী হরিরামপুর ট্রাফিক ইউনিট ।

Be the first to comment