রোজদিন ডেস্ক, কলকাতা:- বিস্ফোরক তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেত্রী রাজন্যা হালদার। কসবা আইন কলেজের ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিত্ মিশ্রকে নিয়ে আরোও বিস্ফোরক তিনি। রাজন্যা সংবাদমাধ্যমকে সরাসরি জানায় মনোজিৎ’এর ফোনে তাঁর AI দিয়ে এডিট করা ন্যুড (অশ্লীল) ফটো রয়েছে এবং এই ছবি সবার ফোনে ছড়িয়ে দেওয়া হয়েছিল যাতে রাজন্যার ইমেজ নষ্ট হয়।
তিনি জানান তাঁর (তৃণমূল) দলের যুব নেতানেত্রীরাই তাঁকে কলুষিত করেছে। ‘মনোজিৎ’এর মতো অনেকেই তৃণমূল ছাত্রপরিষদে রয়েছে। নিজেদের ঘর নিজেদেরই পরিষ্কার করতে হবে। অন্যের ঘর পরে দেখব। তীব্র নারীবিদ্বেষী মনোভাবের স্বীকার আমি। আমি জানি আমার সঙ্গে কী ঘটেছিল।’
এদিন তিনি আরও বলেন, ‘আমি আমার সহকর্মীদের নারীবিদ্বেষী ভাবনার কাছে হেরে গিয়েছি। তাদের সেই ভাবনাকে ছাপিয়ে যেতে পারিনি। তাই হয়ত সেই সময় ভোকাল হতে পারিনি। কিন্তু অন্যকারও হলে নিশ্চয় হতাম। আমি যাদবপুরের ক্ষেত্রেও হয়েছি, আরজি করের ক্ষেত্রেও হয়েছি, এই ক্ষেত্রেও হয়েছি। আমার সঙ্গে কেন এরকম করেছিল তা আমি বলতে পারব না, তবে ঘৃণ্য কোনও উদ্দেশ্য ছিল তা বলাই যায়।’
তিনি জানান, ‘এটা তো তারা তাদের মায়ের সঙ্গে বা বোনের সঙ্গে করে না। কিন্তু আমার সঙ্গে করেছে। আমার যা যোগ্যতা, কোথাও একটা সেটা প্রশমিত করার জন্য এই কুত্সিত কাজ করেছিল। একটা মেয়ে উঠছে, তার আকটা ভুলভাল ছবি দেখিয়ে দি, তাহলে আর ভোকাল হবে না’।

Be the first to comment