ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে সাফল্য

Spread the love

রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ (পিএমএফএমই) প্রকল্পে স্বনির্ভর প্রকল্প-সহ বহু ক্ষেত্র উপকৃত হয়েছে। সরকারি সূত্রে এই কথা জানা যায়। এই সূত্রে প্রকাশ, এর জন্য কেন্দ্র ৩,৭৯১.১ কোটি টাকা বিভিন্ন সংস্থাকে দিয়েছে।২০২০-২১ অর্থ বরষ থেকে ২০২৫-২৬ অর্থ বর্ষে ১,৪৪,৫১৭ টি ঋণের দরুন দেওয়া হয়েছে ১১,৫০১,৭৯ কোটি টাকা। গত অর্থ বর্ষে (২০২৪-২৫) বিভিন্ন ঋণদানকারী সংস্থার মাধ্যমে ৫০৮৭৫ টি ক্ষেত্রে তা অনুমোদিত হয়েছে।
কেন্দ্রর আত্মনির্ভর প্রকল্পর অধীনে এই প্রকল্পে বিপুল ভরতুকিও দেওয়া হয়। এর মাধ্যমে বিশেষ ভাবে মহিলাদের স্বনির্ভর হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*