সারা পৃথিবী ভারতকে বিশ্বাস করে : দাবি প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : ভারতের তৈরি ক্ষুদ্র চিপ খুব শীঘ্রই সারা পৃথিবীর বড় পরিবর্তন আনবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি।

আজ দিল্লিতে সেমিকন ২০২৫ এর উদ্বোধন করে এই কথা বলেন তিনি। সদ্য জাপান, চিন সফর করে আসা প্রধানমন্ত্রী প্রযুক্তি নিয়ে তাঁর আগ্রহ, ভালবাসার কথা বলেন। জানান, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি টোকিওর ইলেকট্রন কারখানা দেঝতে গেছিলেন।

চিপস-কে ডিজিটাল হিরা বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সারা পৃথিবী ভারতকে বিশ্বাস করে, এখানে তাদের সঙ্গে সেমিকন্ডাক্টর প্রকল্প গড়তে আগ্রহী। এইদিনের অনুষ্ঠানে বহু দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে দৃশ্যত খুশি মোদিজি বলেন, সেই দিনের বেশি দেরি নেই, যখন সারা পৃথিবী এখানে তৈরি চিপসের জয় জয়কার করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*