রোজদিন ডেস্ক: লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী সহ বিশ্বে র বিশিষ্ট নেতারা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানান।।সকলেই তাঁর সুস্বাস্থ্য ও আগামী দিনে সুখ, সমৃদ্ধি কামনা করেন।
ভারতে আমেরিকার দূতাবাসের মাধ্যমে মার্কিন রাষ্ট্র পতি ডোনাল্ড ট্রাম্প তাঁকে শুভেচ্ছা জানান।
রাশিয়ার রাষ্ট্র পতি ভ্লাদিমির পুতিন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ইস্রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রমুখ বিশ্বের নেতারা তাঁর নেতৃত্বের প্রশংসা করে বার্তা দেন।
অক্ষয় কুমার, অনুপম খের সহ বলিউডের একাধিক তারকা, ক্রিকেটের উজ্জ্বল তারকা সৌরভ গাঙ্গুলি সহ বিভিন্ন ক্ষেত্রের নামী দামি তারকারা তাঁকে শুভেচ্ছা জানান।
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর বঙ্গ বিজয়ের ও উল্লেখ করেন।
পশ্চিম বঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে দিন টি উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয়।

Be the first to comment