Children ‘s tragic death – মধ্যপ্রদেশ সরকারকে আক্রমণ রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক: মধ্য প্রদেশের বালাঘাটে ৩০ জনের বেশি উপজাতি শিশুর অকাল মৃত্যু তে বিজেপি শাসিত রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, অসুস্থতা,অপুষ্টি ও অযত্ন র জন্য এত গুলি কচি প্রাণ অকালে ঝরে গেছে। সমাজ মাধ্যমে রাহুল গান্ধী এই সব নিয়ে মুখ্যমন্ত্রী মোহন যাদব কে নিশানা করে বলেন,যদি তিনি প্রদীপ জ্বালানো, উৎসব উদযাপন করে সময় পান,তবে যেন রাজ্যের বাস্তব পরিস্থিতির দিকে তাকিয়ে দেখেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিজেপি শাসিত রাজ্যগুলিতে নানা অনুষ্ঠান পালিত হচ্ছে।
রাহুল গান্ধী আরও বলেন,রোগ নিয়ন্ত্রণের অভাব,অপুষ্টি , বিশুদ্ধ পানীয় জলের অভাব ইত্যাদি শিশুদের জীবনে ঝুঁকি হয়ে উঠেছে। এই ছাড়া মধ্য প্রদেশে ভেজাল ওষুধ , বিষ মদ বহু পরিবারে বিপর্যয় নিয়ে এদেছে।তিনি ইন্দোর যাচ্ছেন জানিয়ে বিরোধী নেতা বলেন,সাধারণ মানুষ, পড়ুয়া, তরুণ দের কাছ থেকে তিনি সব খবর নেবেন, বিভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে এখানে পড়াশোনা পদ্ধতি ও সারা দেশের মধ্যে সব থেকে খারাপ। মধ্য প্রদেশ সরকার সারা দেশে সব থেকে দুর্নীতিগ্রস্ত ও অপদার্থ বলে তিনি তোপ দাগেন।
সম্প্রতি মধ্য প্রদেশ উচ্চ আদালত ও ব্যাপক হারে শিশু মৃত্যু নিয়ে রাজ্যের রিপোর্ট চেয়েছে। ৫০ শয্যার হাসপাতালে ৪০০ শিশুর চিকিৎসা হয়েছে।
কংগ্রেস রাজ্যের উপ মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে।
ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে বালাঘাটের পরিস্থিতি সরেজমিনে দেখে এসেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*