সোনম ও তার প্রেমিক রাজ কুশওয়াহা-সহ ৫ জনকে গ্রেফতার করল পুলিশ, স্বামী রাজা রঘুবাংশীকে পরিকল্পনা করে হত্যার অভিযোগে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মেঘালয়ের শিলংয়ে মধুচন্দ্রিমার সময় খুন হন মধ্যপ্রদেশের ইন্দোরের রাজা রঘুবংশী নামে এক যুবক । তার স্ত্রী সোনম লোক লাগিয়ে তাকে হত্যা করে। ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে, রাজা রঘুবংশীকে কুড়াল দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল এবং তার দেহ খাদে ফেলে দেওয়া হয়েছিল ।
সোনম ও তার প্রেমিক রাজ কুশওয়াহা-সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। শিলং পুলিশ সূত্রে খবর, সোনম এবং রাজ কুশওয়াহা রাজাকে খুনের পরিকল্পনা করে। রাজই ভাড়াটে খুনি ঠিক করে।
রাজা রঘুবংশীর পোস্টমর্টেম রিপোর্টে অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রিপোর্টে প্রকাশ, রাজা রঘুবংশীর মাথায় ধারালো বস্তু দিয়ে দুবার আঘাত করা হয়েছিল। সোমবার তার পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ, রাজার মাথায় কাটা দাগ পাওয়া গেছে। পূর্ব খাসি পাহাড় জেলার পুলিশ সুপার বিবেক সায়েম পিটিআইকে জানান, রাজা রঘুবংশীর মৃতদেহ খাদ থেকে তোলার পরই তার মাথায় আঘাত গুলি খেয়াল করে পুলিশ। তার মাথায় দুটি কাটা দাগ দেখতে পাওয়া যায়। নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস (এনইজিআরআইএইচএমএস) -এ রাজার দেহের ময়নাতদন্ত করা হয়েছে। পুলিশ সুপার বিবেক সায়েম বলেন, ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে যে মৃত ব্যক্তির মাথায় দুটি গভীর ক্ষত রয়েছে। একটি পিছনে এবং একটি সামনে।২ জুন হোমস্টে থেকে ২০ কিলোমিটার দূরে একটি গভীর খাদ থেকে রাজা রঘুবংশীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সঙ্গে পাওয়া যায় একটি রক্তমাখা দা ও কালো রেনকোট । যে হোম স্টে-তে নবদম্পতি ছিলেন, সেখানকার সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোনম ওই রেনকোট পরে আছে। তখনও কোনও খোঁজ মেলেনি সোনমের। রাজার দেহ থেকেও পাওয়া যায় সোনার আংটি, গলার হার। এরপর থেকেই সোনমকে অপহরণের আশঙ্কা জোরালো হয়। তাঁর বাড়ির লোক সন্দেহপ্রকাশ করে, বাংলাদেশে পাচার করা হয়ে থাকতে পারে সোনমকে। এরমধ্যে ৭ জুন মেঘালয় পুলিশের হাতে আসে এক গুরুত্বপূর্ণ ক্লু। পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক ট্যুর গাইড জানান, তিনি ২৩ তারিখ সকালে রাজা-সোনমকে দেখেছিলেন। সঙ্গে ছিলেন আরও তিন জন। তাঁরা হিন্দিতে কথা বলছিলেন। ফলে তাঁরা যে স্থানীয় কেউ নন স্পষ্ট হয়ে যায়। অপরিচিত ওই হিন্দিভাষী ওই তিন জনের খোঁজে ইনদৌরে যায় পুলিশ। খুনের কিনারা করার চেষ্টা চলছিল জোরকদমে। এরপর রবিবার রাতে কার্যত এক ভিডিওকলে নিজেই নিজেকে ধরিয়ে দেয় সোনম। তদন্তকারীদের মতে ত্রিকোণ প্রেমেরই পরিণতি হলো এই নৃশংস হত্যা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*