Political Vengeance, ক্যামাক স্ট্রিট কাণ্ডে তোপ অভিষেক ব্যানার্জির

Spread the love

রোজদিন ডেস্ক :  Political Vengeance : 
তাঁর ক্যামাক স্ট্রীটের দফতরের বিলবোর্ড খুলে দেওয়া রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছু নয় বলে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি আজ তোপ দাগেন। তীব্র কন্ঠে তিনি বলেন, বিজেপি তাঁদের দলকে ভয় পায়৷ জোর করে তাঁদের দলকে শেষ করার চেষ্টা করা হচ্ছে। তৃণমূল কে বিজেপির এত ভয় কিসের বলে উচ্চ কন্ঠে প্রশ্ন তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর নাম করে বলেন, শুভেন্দু অধিকারীকে বলতে চাই, আমরা ঘাসফুল। ঘাস যতই কাটবে, ততই বাড়বে।
বিজেপি, মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে অভিষেক ব্যানার্জি বলেন, তৃণমূলকে সভা সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এত কিসের ভয়?
ক্যামাক স্ট্রীটের অনেক দোকান, ফুটপাথে বিলবোর্ড আছে জানিয়ে অভিষেক ব্যানার্জি বলেন, এর কোনটাই খোলা হচ্ছে না। শুধু তাঁর দফতরকেই নিশানা করা হচ্ছে। যাঁরা এতদিন ধরে অবৈধ বাড়ি তৈরি করছেন, তাঁরা এখন বিজেপির হাতে তামাক খাচ্ছেন! তাঁদের সাত খুন মাপ! পুলিশের এই ব্যবহার, গুন্ডাগিরির বিরুদ্ধে তাঁরা আদালতে যাবেন বলে জানিয়ে দেন।
সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও বলেন, এই ভাবে তৃণমূলকে দমানো, শেষ করা যাবে না। তাঁদের লড়াই চলবে।
এই ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনা আছে। আগামীকাল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের আগের দিন এইভাবে অভিষেক ব্যানার্জির দফতরে পুরসভা, পুলিশের অভিযান নিয়ে রাজনৈতিক মহলে চাপান উতর চলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*