Tragedy In Kanpur, প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে নিহত দুই চালকই

Spread the love

রোজদিন ডেস্ক :
উত্তর প্রদেশের কানপুরে (Tragedy In Kanpur) আজ প্রশিক্ষণের ছোট বিমান ভেঙে পড়ে দুই তরুণ চালকই মর্মান্তিকভাবে প্রাণ হারান। তাঁদের একজন প্রশিক্ষণ নিচ্ছিলেন, অন্যজন প্রশিক্ষক।
সূত্রের খবর, গুজরাটের সচিন ভাটিয়া ও কর্ণাটকের অভিষেক পুজারি আজ দুপুরে কানপুরের গর্গ বিমান প্রশিক্ষণ কেন্দ্র থেকে আকাশে ওড়েন। প্রশিক্ষণ কেন্দ্রে ফেরার সময় আচমকা গঙ্গা তীরে বিমান টি আছড়ে পড়ে। কিভাবে তা ভেঙে মাটিতে পড়ল, তা এখন ও জানা যায়নি। সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে তা আছড়ে পড়ে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
ডিজিসিএ এই দুর্ঘটনার অনুসন্ধান করছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুই বিমান চালকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*