- নেপালের ভয়াবহ হড়পা বানের পরে থেকে মৃত ও নিখোঁজের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। সরকারি ভাবে বৃহস্পতিবার বিকাল অবধি মৃতের সংখ্যা ৩৫৯ জন, ৮২৬-এর বেশি নিখোঁজ। নদীর স্রোতে ভেসে যাওয়া বা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া বহু মানুষের এখনও কোনও সন্ধান নেই। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
- সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, রাসুয়ায় ১৭টি, নুয়াকোটে ২৮টি, ধাদিংয়ে ৩৩টি, চিতওয়ানে ১৩২টি, গোর্খায় ৩০টি, তানাহুনে ২২টি, পূর্ব নওয়ালপরাসিতে ৮২টি এবং পশ্চিম নওয়ালপরাসিতে ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
- বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ২৮৮ জন ভারতীয়ের সঙ্গে এখনও যোগাযোগ করা যাচ্ছে না। পাশাপাশি প্রায় ২০০ ভারতীয় নাগরিক চিনের দিকে সীমান্ত এলাকায় আটকে রয়েছেন। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনা এবং নিখোঁজদের সন্ধানে নেপাল ও চিনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে তাঁদের উদ্ধারের ব্যবস্থা করছে কেন্দ্র। সহায়তার জন্য খোলা হয়েছে কন্ট্রোলরুম।
- নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়। তিনি পারিবারিক ব্যবসা সামলান। একটি ভ্রমণ সংস্থার সঙ্গে গত ২১ অগস্ট নেপালে ঘুরতে গিয়েছিলেন বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী। একাই কৈলাশ মানস সরোবর ও নেপাল ঘুরতে গিয়েছিলেন শর্মিষ্ঠা।
- নেপালে গিয়ে নিখোঁজ সোনারপুরের বৈকুণ্ঠপুরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার লোপামুদ্রা কুণ্ডু । ২১ অগস্ট ‘চলো যাই’ নামে একটি সংস্থার ৩২ জনের দলের সঙ্গে নেপালে যান তিনি। গতকাল সকালে পরিবারের সঙ্গে ফোনে কথা বলে চীনের সীমান্ত এলাকায় থাকার কথা জানিয়েছেন লোপামুদ্রা। দুর্যোগের খবর পাওয়ার পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে চিন্তা না করার কথাও জানান। এরপর থেকেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। ঘটনায় উদ্বেগে পরিবার।
- নেপালে গিয়ে নিখোঁজ খড়্গপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত রেলকর্মী স্বপনকুমার সিনহা। ৬২ বছরের স্বপনবাবুর বাড়ি খড়্গপুর শহরের প্রেমবাজার হিজলি কো-অপারেটিভ সোসাইটি এলাকায়। স্বপন বাবুর ছেলে অর্ণব কুমার সিনহা এবং মিলন কুমার সিনহা বলেন, কৈলাস-মানস সরোবর যাত্রার উদ্দেশ্যে গত ২১ অগস্ট তিনি বেরিয়েছেন।
- ৮টি মেডিক্যাল কলেজে প্রিন্সিপ্যাল নিয়োগ কী হয়েছে সেই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এইমসের ডিরেক্টররা বাছাই করলেন। কোনও চেনা নাম ছিল না, কোনও চেনা মুখ ছিল না। কাউকে ফোন করে বলার উপায় ছিল না যে আমাকে প্রিন্সিপ্যাল করে দিন। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়েছে।
- “পর্যটন দফতরে ধুলো পড়া দফতরে পরিণত হয়েছিল। সেই জায়গা থেকে কাজ শুরু করেছে আমাদের সরকার।” টিভি৯ বাংলার কলক্লেভে উপস্থিত হয়ে বললেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ।
- ক্যামাক স্ট্রিটে বিল বোর্ড ভাঙতে এসে অভিষেকের রোষের মুখে পুরসভা-পুলিশ। পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা অভিষেকের। অভিযোগ, পুরসভার কর্মীরা অফিসে ঢুকলে তাঁদের বাধা দিতে গিয়ে গায়ে হাত দেন অভিষেক। পুরসভার কর্মীদের সজোরে ধাক্কা মারেন, তাঁর কলার ধরেন বলেও অভিযোগ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে অভিষেকের বিরুদ্ধে।
- পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে রক্ত বিক্রি চক্রের পর্দাফাঁস। এই ঘটনায় এর আগে কলকাতায় এক ল্যাব টেকনিশিয়ানকে গ্রেপ্তার করা হয়েছিল । গত মঙ্গলবার একই অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের তিন ল্যাব টেকনিশিয়ান সুব্রত দাস,মান্তু দাস এবং নজরুল ইসলামকে কলকাতায় গ্রেপ্তার করা হয়। এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন থেকে আধিকারিক জয়েন্ট ডিরেক্টর সুব্রত রায় তদন্তের স্বার্থে পৌঁছন পাঁশকুড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।

Be the first to comment