জনপ্রিয় টিভি তারকা দীপিকা কাক্করের স্টেজ ২ লিভার ক্যান্সার, ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- জনপ্রিয় টিভি তারকা দীপিকা কক্করের স্টেজ ২ লিভার ক্যান্সার। তার আক্রান্ত হওয়ার খবর ভক্ত ও টিভি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া ফেলেছে। গত সপ্তাহে উচ্চ জ্বর ও পেটে ব্যথার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার স্বামী শোয়েব ইব্রাহিম জানিয়েছেন, দীপিকা তাদের ছেলেকে দুধ ছাড়ানোর সময় অসুস্থ হন এবং পরীক্ষায় লিভার ক্যান্সার ধরা পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, লিভার ক্যান্সারের লক্ষণ প্রায়ই সাধারণ মনে হয়, ফলে দেরিতে সনাক্ত হয়।
সাধারণত লিভার ক্যান্সারের পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ উপেক্ষা করা উচিত নয়। যা আমরা সচরাচর লক্ষ্য করি না।প্রথমত, ক্রমাগত ক্লান্তি ও দুর্বলতা লিভারের সমস্যার ইঙ্গিত দিতে পারে। দ্বিতীয়ত, পেটের উপরের ডান অংশে ব্যথা বা ফোলাভাব গুরুতর লক্ষণ। তৃতীয়ত, কোনো কারণ ছাড়াই ওজন হ্রাস ও ক্ষুধা কমে যাওয়া ক্যান্সারের প্রাথমিক সংকেত হতে পারে। চতুর্থত, ত্বক ও চোখের হলুদ হওয়া (জন্ডিস) লিভারের সমস্যার অন্যতম লক্ষণ। পঞ্চমত, গাঢ় প্রস্রাব ও হালকা মল পিত্তের সমস্যা নির্দেশ করে। সময়মতো এই লক্ষণগুলো সনাক্ত করলে চিকিৎসায় ভালো ফল পাওয়া সম্ভব, যা দীপিকার ক্ষেত্রে সচেতনতা বাড়িয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*