রোজদিন ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম জার্মানিতে আঞ্চলিক নির্বাচনে অতি দক্ষিণপন্থী দলের জয়যাত্রার সূচনা হোল। রবিবার ওই দেশের স্যাক্সনি -আনহল্টের নির্বাচনে অতি দক্ষিণপন্থী এ এফডি র প্রার্থীরা ভাল ফল করেছেন। তবে ওখানে তাঁরা সরকার গড়তে পারবেন কিনা এখনও স্পষ্ট নয়। দলের গভর্নর পদপ্রার্থী উলরিচ সিগমন্ড (৩৫) তাঁদের জয়কে ল্যান্ডমার্ক বলে অভিহিত করেছেন। এর জন্য তিনি চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের
অজনপ্রিয়তা কে দায়ী করেন। একে বার্লিনের প্রতি একটি বার্তা বলেও মনে করেন তিনি।
এই ফলাফল চ্যান্সেলরের পক্ষে বড় ধাক্কা বলে রাজনৈতিক মহল মনে করেন।। গত ২৪ বছর ধরে তাঁদের মধ্য -দক্ষিণ দল স্যাক্সনি -আনহল্ট শাসন করে আসছে।
জার্মানি তে অতি দক্ষিণপন্থী দলের এই উত্থানে পৃথিবীর বিভিন্ন দেশে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Be the first to comment