রোজদিন ডেস্ক: ২০২৯ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী ই ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবেন বলে বিশিষ্ট কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল রবিবার জানান।
তামিলনাড়ু র মুখ্যমন্ত্রী বিজয় কে আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর মুখ করে তুলে ধরতে চায় তাঁর দল। এ আই সি সি র সাধারণ সম্পাদক বেণুগোপাল এই সম্ভাবনা খারিজ করে বলেন, এখন ভারতের সব থেকে জনপ্রিয় নেতা নিশ্চিত ভাবেই রাহুল গান্ধী। মানুষ ওঁর কথা শুনতে, ওঁর সিদ্ধান্ত জানতে চান। পড়ুয়া, কৃষক, যুব সমাজের জন্য রাহুল গান্ধীর প্রচার সারা দেশেই দৃষ্টি আকর্ষণ করেছে।
কিছু রাজ্যে ইন্ডিয়া ব্লকের শরিকদের মতানৈক্য থাকলেও এই জোট শক্তি শালি বলে বেণু গোপাল দৃঢ় তার সঙ্গে জানান।
কেন্দ্র ও একাধিক রাজ্যে বিজেপির শাসন কে তিনি অন্ধকারের যুগ বলে মন্তব্য করেন। হলদোওয়ানিতে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে র সভার পর গেরুয়া শিবির সমর্থকদের তার শুদ্ধিকরণ করার প্রসঙ্গ তুলে বলেন,এই ধরনের কাজ ই প্রমাণ করছে রাজনৈতিক বাতাবরণের কত অবনমন হয়েছে।

Be the first to comment