প্রয়াণ দিবসে প্রফুল্লচন্দ্র সেনকে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা সোশ্যাল মিডিয়ায়

Spread the love

রোজদিন ডেস্ক : প্রয়াণ দিবসে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডলে তাঁকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন-এর প্রয়াণ দিবসে তাকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম”।

বিধানচন্দ্র রায়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী হন এই গান্ধিবাদী নেতা। তিনি আরামবাগের গান্ধি নামে পরিচিত ছিলেন। ১৯৬২ থেকে ১৯৬৭ তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাঁর আমলে একাধিকবার বিতর্কে জড়ান তিনি। বামপন্থীরা তাঁর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তোলেন। কিন্তু কোনওটাই প্রমাণিত হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*