রোজদিন ডেস্ক : বৃষ্টি থেকে আপাতত রেহাই নেই বঙ্গবাসীর। একটা দূর্যোগ কাটতে না কাটতে ফের দুর্যোগের পূর্বাভাস। পঞ্চমীতে বাড়বে বৃষ্টি, অষ্টমীতে রয়েছে নিম্নচাপের আশঙ্কা। উত্তর ও দক্ষিণবঙ্গের আজকে কেমন থাকবে আবহাওয়া, এ নিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ফের দুর্যোগ দেখা দিতে পারে। এজন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। উত্তরের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। ২৭ সেপ্টেম্বর, পঞ্চমীর দিন ভারী বৃষ্টি হতে পারে ২ মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। কলকাতা, হাওড়া-সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। ২৮ তারিখ ষষ্টীর দিন দক্ষিণ ২৪ পরগনা ও ২ মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। ৩০ সেপ্টেম্বর তৈরি ঘূর্ণাবর্ত শক্তিশালী হলে নবমীর রাত থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণের জেলাগুলিতে।
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর হরমান বিশ্বাস জানান, আগামী কয়েক দিন অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ৭ দিন পর্যন্ত এটা চলতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মূলত আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এটি চলবে।উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
আজ বৃহস্পতিবার সাধারণ ভাবে মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে কোনও কোনও জায়গায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩২ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল
৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ৭৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় হালকা বৃষ্টি হয়েছে। পরিমান ছিল ৬.৬ মিলিমিটার।

Be the first to comment