পুজোয় সারারাত মেট্রো পরিষেবা, অন্য দিনগুলিতেও থাকছে বাড়তি ট্রেন

Spread the love

রোজদিন ডেস্ক :  পুজোয় নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট রুটে সারারাত মিলবে মেট্রো পরিষেবা। মেট্রো রেল জানিয়েছে, এছাড়াও পঞ্চমী ২৭ সেপ্টেম্বর থেকে দশমী ২ অক্টোবর পর্যন্ত ব্লু, গ্রিন, ইয়েলো ও পার্পল লাইনে অতিরিক্ত ট্রেন চালানো হবে। এর মধ্যে সপ্তমী, অষ্টমী ও নবমীতে বা ২৯, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ব্লু ও গ্রিন লাইনে সারারাত মেট্রো চলবে। প্রতিটি রুটে বিস্তারিত সূচিও প্রকাশ করেছে মেট্রো।

দক্ষিণেশ্বর– কবি সুভাষ, ব্লু লাইন—-

২৭ সেপ্টেম্বর পন্চমীর দিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ২৬২টি ট্রেন।

২৮ সেপ্টেম্বর ষষ্ঠীর দিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত ২৪৬টি ট্রেন।

২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর সপ্তমী, অষ্টমী ও নবমীতে দুপুর ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত ২৪৬টি ট্রেন অর্থাৎ সারারাত চলবে।

২ অক্টোবর দশমীতে দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৩২টি ট্রেন।

হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ বা গ্রিন লাইন

পঞ্চমীদিন সকাল ৭:৩০ থেকে রাত ১১:১৬ পর্যন্ত ২২৫টি ট্রেন।

ষষ্ঠীর দিন সকাল ৯টা থেকে রাত ১১:২৮ পর্যন্ত ১৮৪টি ট্রেন।

সপ্তমী–অষ্টমী ও নবমীর দিন দুপুর ১:৩০ থেকে ভোর ৪:১৮ পর্যন্ত ১৯২টি ট্রেন অর্থাৎ  সারারাত চলবে।

দশমীর দিন দুপুর ১:৩০ থেকে রাত ১০:৩২ পর্যন্ত ৭৪টি ট্রেন।

নোয়াপাড়া-বিমানবন্দর বা ইয়েলো লাইন

পঞ্চমী ও ষষ্ঠীর দিন বিকেল ৩টা থেকে রাত ১০:৩৫ পর্যন্ত ৬০টি ট্রেন।

সপ্তমী–অষ্টমী ও নবমীর দিন  বিকেল ৩টা থেকে রাত ১০:৫০ পর্যন্ত ৬২টি ট্রেন।

দশমীর দিন বিকেল ৩টা থেকে রাত ৯:২০ পর্যন্ত ৫০টি ট্রেন।

জোঁকা-মাঝেরহাট বা পার্পল লাইন

পঞ্চমী থেকে দশমীর দিন পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০:৫৫ পর্যন্ত ৩৮টি ট্রেন। তবে সার্ভিস ২৫ মিনিট অন্তর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*