বিহার বিধানসভা নির্বাচনে রিগিং-এর দাবি প্রশান্ত কিশোরের, যদিও তাঁর কাছে প্রমাণ নেই

Spread the love

রোজদিন ডেস্ক : সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে রিগিং হয়েছে বলে দাবি করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর (পিকে), যদি ও এই বিষয়ে তাঁর কাছে কোন প্রমাণ নেই বলে তিনি স্বীকার করেন। এই নির্বাচনে তাঁর প্রতিষ্টিত জন সুরজ পার্টির শোচনীয় ফলাফল হয়েছে। আজ এক টিভি চ্যানেল কে তিনি জানান, এই পরাজয় তাঁদের চূর্ণ করেছে ঠিকই, তবে রাজ্যে গুরুত্বপূর্ণ ছাপ ফেলেছে। তাঁর দলের প্রচারের সঙ্গে নির্বাচনের ফল মেলেনি। কোন অদৃশ্য ক্ষমতার প্রভাবে কিছু অখ্যাত দল লক্ষ লক্ষ ভোট পেয়েছে। ইভিএমে কারচুপি হয়েছে বলে অভিযোগ এলেও তা প্রমাণ করা যায়নি।
এই নির্বাচনে তাঁর দল ২/৩ ℅ ভোট পেয়েছে, বেশির ভাগ ক্ষেত্রেই প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*