দুবাই-এ যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত উইং কমান্ডারকে চোখের জলে শেষ বিদায়

Spread the love

রোজদিন ডেস্ক : দুবাই-এর আকাশ থেকে তাঁর মাটিতে আছড়ে পড়ার ভয়ঙ্কর দৃশ্য প্রত্যক্ষ করে শিউরে উঠেছিল এই দেশ-সহ সারা বিশ্ব। আজ হিমাচল প্রদেশের কাংড়ায় প্রয়াত উইং কমান্ডার নমাংশ শ্যাল-কে চোখের জলে শেষ বিদায় জানালেন তাঁর স্ত্রী উইং কমান্ডার আফশান-সহ এলাকাবাসী। প্রয়াত স্বামী-কে শেষ বারের মত কুর্নিশ জানানোর সময় আফশানের চোখের জল বাধা মানেনি। ত্রিবর্ণ পতাকায় ঢাকা কফিনবন্দি নমশ শ্যাল-কে শ্রদ্ধা ও সম্মান জানাতে উপস্থিত ছিলেন বহু মানুষ। রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী যাদবিন্দর গোমা, পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান আর এস বালি, এইচ আর টি সি র অজয় ভার্মা-সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও আধিকারিক তাঁকে শেষ সম্মান জানান। প্রয়াত উইং কমান্ডার-এর বাবা জগন নাথ শ্যাল বলেন, তাঁর পুত্রর এই শহিদ হওয়া শুধু এক ব্যক্তির না, জাতির পক্ষেই বড় ক্ষতি। বায়ু সেনাবাহিনী-সহ বিভিন্ন মহল তাঁকে শ্রদ্ধা জানিয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দুবাই-এ এয়ার শো-তে অংশ নিয়ে বিমান-সহ মাটিতে আছড়ে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*